নয় শিক্ষক-কর্মচারীকে বাধ্যতামূলক ছুটি বেতন-ভাতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কর্মচারীদের মারধর ও ভাঙচুরের ঘটনায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাহাজুল ইসলামসহ আট শিক্ষক-কর্মচারীকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর এক অফিস সহকারী ও পিয়নকে মারধর করা ও ভাঙচুরের ঘটনায় কলেজের ব্যবস্থাপনা কমিটি রোববার রাতে সভা করে। সভার সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রভাষক সাহাজুল ইসলাম, কম্পিউটার বিভাগের প্রভাষক এসমে তারা, বাংলা বিভাগের প্রভাষক মিল্টন মামুন, ট্রেড ইনস্ট্রাক্টর সাহানুর রহমান, আজাহার আলী, আরমান আলী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সানোয়ার হোসেন ও সহকারী শিক্ষক খুরশিদ আলমকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর চিঠি দিয়েছেন। একই সঙ্গে তাঁদের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে।