নয় শিক্ষার্থী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর নয় শিক্ষার্থী গতকাল মঙ্গলবার শ্রেণীকক্ষে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নীল উৎপল তালুকদার বলেন, এটিকে মাস-হিস্ট্রিরিয়া (গণমনস্তাত্ত্বিক অসুস্থতা) বলা হয়।