নয় শিশু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘবদ্ধ চুরির দায়ে চট্টগ্রামে নয় শিশু-কিশোরকে আটক করেছে পুলিশ। এদের বয়স ১০ থেকে ১৬ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বিটিআরটিসি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে একটি সংঘবদ্ধ অপরাধীচক্র নানা ধরনের অপরাধমূলক কাজে শিশু-কিশোরদের ব্যবহার করছে। এ চক্রের হোতা মাদক ব্যবসায়ী হাতকাটা ইদুকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। গতকাল ইদুকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় এসব শিশু-কিশোরকে আটক করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাবুল আকতার বলেন, বয়স কম হওয়ায় এদের বিরুদ্ধে মামলা করা হয়নি।