নয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় নকল সোনার পুতুল বিক্রির অভিযোগে পুতুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া উপজেলার কেউত গ্রামের রাস্তায় গ্রামবাসী বিক্রেতাদের আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো উপজেলার ঝাঝিরা গ্রামের আশরাফুল ইসলাম, একই এলাকার আমঝুপি গ্রামের আনসার আলী ও শামসুদ্দিন। এ ছাড়া পুলিশ একই রাতে ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করে। তারা হলো আদমদীঘির চাঁপাপুরের সোহরাব হোসেন, দুপচাঁচিয়ার কইল গ্রামের শহীদুল ইসলাম, পাওগাছা গ্রামের দুলাল হোসেন, বানিয়াদীঘি গ্রামের পিন্টু, ভুঁইপুর গ্রামের ইলিয়াস হোসেন ও ঝাঝিরা গ্রামের রমজান আলী। থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।