নয়জন চিকিৎসকের স্থলে কর্মরত পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটে রাজবাড়ীর বালিয়া-কান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এখানে নয়জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন পাঁচজন। প্রতিষ্ঠার পর থেকে এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদের পদ সৃষ্টি করা হয়নি। এ কারণে এখানে বড় ধরনের কোনো অস্ত্রোপচার হয় না। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপিত হয়। শুরুতে ৩১ শয্যার থাকলেও ২০১১ সালে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখানে ৫০ শয্যার জনবল নিয়োগ না দেওয়ায় রোগীরা যথাযথ সেবা পাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মে মাস থেকে ছয় মাসের প্রশিক্ষণে গেছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জুলাই মাস থেকে তিন মাসের ছুটিতে আছেন। অবশ্য গত রোববার তিনি যোগদান করেছেন। এদিকে দুজন চিকিৎসা কর্মকর্তা গত বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেছেন। এখানে একজন চিকিৎসা কর্মকর্তাসহ পাঁচজন কর্মরত আছেন। ভারপ্রাপ্ত আরএমও আবদুল্লাহ আল সাইফ জানান, চিকিৎসকের শূন্য পদসহ অন্যান্য পদগুলো পূরণের জন্য প্রতি মাসেই লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু কোনো ব্যাবস্থা নেওয়া হয় না।