নয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত পলিথিন শপিংব্যাগ মজুদ ও বিক্রির অপরাধে নয়জনকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে গতকাল এ অভিযান চালানো হয়। এ সময় বাবর রোডের একটি বাড়ি থেকে এক টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে র‌্যাব ও পুলিশের একটি দল সহায়তা করে।