নয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নয় জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে ইউএনও সিদ্দিকুর রহমান ওই দণ্ডাদেশ দেন। এদের মধ্যে আলমগীর হোসেন, হাবিবুর রহমান, রহমত আলী, ছোলতাব মিয়া, মমতাজ, তারাজুল ইসলাম ও আমীর হোসেনকে ২১ দিন করে এবং নুর আলমকে ১৪ দিনের ও শরীফুল ইসলাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।