নয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর, দুমকি ও বাউফলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গত মঙ্গলবার সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত সদর ও দুমকি উপজেলায় নয়জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার কালিকাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াজেদ গাজী ও তানভীর আহমেদের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সহিংসতার ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হয়েছেন। সহিংসতার খবর পেয়ে রাত সোয়া ১০টায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে তাৎক্ষণিক ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।একই দিনে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান আহম্মেদ হাওলাদার ও সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর সমর্থকদের মধ্যে জলিশা গ্রামের বোর্ডস্কুল এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়ে দেন। বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরেরহাটে মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগ-সমর্থিত কামাল হোসেন বিশ্বাসের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ শাহজাদা হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন।