চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রায় চার লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান সরকারি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালি দিয়ে সেবা-কার্যক্রম চলছে। ৩১ শয্যার এই হাসপাতালে চিকি ৎ সকের নয়টি পদের বিপরীতে আছেন মাত্র দুজন। অ্যাম্বুলেন্স ও এক্স-রে মেশিন বিকলসহ রয়েছে চিকি ৎ সা-উপকরণের অভাব। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে হারদী গ্রামে ১৮ বিঘা জমির ওপর ১৯৬২ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। এই কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা (আরএমও), কনিষ্ঠ পরামর্শক (অবেদনবিদ), কনিষ্ঠ পরামর্শক (শল্য), কনিষ্ঠ পরামর্শক (গাইনি), কনিষ্ঠ পরামর্শক (মেডিসিন), সহকারী সার্জন (ডেন্টাল) ও একজন চিকি ৎ সা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকি ৎ সক কর্মকর্তা মিলে দিনের পর দিন দায়িত্ব পালন করছেন। অনুসন্ধানে জানা গেছে, চিকি ৎ সকস্বল্পতার সুযোগে চিকি ৎ সা সহকারীরাই এই স্বাস্থ্য কমপ্লেক্সে দাপট দেখিয়ে থাকে। বিএমডিসির নির্দেশনা অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এটা করলে তিন বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অথচ চিকি ৎ সা সহকারীরা নামের আগে ডাক্তার পদবি লাগিয়ে নিয়মিত রোগী দেখছেন ও ব্যবস্থাপত্র দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৩ সালে পাওয়া অ্যাম্বুলেন্সটি এতদিন জোড়াতালি দিয়ে চললেও ছয় মাস ধরে বিকল পড়ে রয়েছে। ১৯৯৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন সরবরাহ করা হলেও এক বছর বাক্সবন্দী থাকার পর তা চালু করা হয়। কিন্তু মাত্র দুই দিনের মাথায় তা বিকল হয়ে পড়ে। সেই থেকে বিকল হয়েই রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত আসাননগর গ্রামের কেরামত আলী (৩৫) ও হজরত আলীর (৩০) চিকি ৎ সা চলছে মেঝেতে। কেরামত আলীর স্ত্রী সেলিনা খাতুনের অভিযোগ, ২২ আগস্ট সকালে তাঁর স্বামীকে ভর্তি করার পর দুই দফা চিকি ৎ সক দেখলেও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো ওষুধ বা খাবার দেওয়া হয়নি। একই অভিযোগ উত্তর লক্ষ্মীপুর গ্রামের রমণী বেগমের (৬০)। অপারেশনের জন্য টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। দীঘলকান্দি গ্রামের জোসনা খাতুন (৩০) নামের এক প্রসূতি জানান, ২১ আগস্ট হাসপাতালে সিজার করে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এ জন্য তাঁকে এক হাজার ৬০০ টাকা দিতে হয়েছে। সেই সঙ্গে বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, তিনি মাত্র ২০ দিন আগে যোগদান করেছেন। প্রয়োজনীয় চিকি ৎ সকের অভাব, এক্স-রে মেশিন ও অ্যাম্বুলেন্স বিকলের সত্যতা নিশ্চিতসহ উত্থাপিত বেশির ভাগ সমস্যার সঙ্গে তিনি একমত পোষণ করেন। অপারেশনের জন্য রোগীদের কাছ থেকে অর্থ আদায় প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই।