প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া নয়জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।জানা গেছে, পুলিশের পক্ষ থেকে নয়জনের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।গ্রেপ্তার করা নয়জনের তথ্যের ভিত্তিতে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আরও দুটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। তাদের নিয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।