নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে একই বিদ্যালয়ের সভাপতির বিয়ের ঘটনায় করা মামলায় প্রধান আসামি আবদুর রহিমসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬ নভেম্বর অভিযোগপত্রটি দাখিল করেন। ২৪ নভেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করেন। এ আদালতে আগামী ১৫ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি আবদুর রহিম (৩২) জোর করে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ও কৌশলে ২৬ জুন বিয়ে করেন।
এ নিয়ে গত ১১ আগস্ট প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১১ আগস্ট ও ১৭ আগস্ট লালমনিরহাট সদর থানায় দুটি মামলা করা হয়।