প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের আমেরিকাপ্রবাসী ফারুক আহমেদ ভূঁইয়া ও গৃহকর্মী সুমি হত্যা মামলায় ফারুকের স্ত্রী মিনারা আক্তারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক ঋষিকেশ সাহা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৩ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।অপর আটজন আসামি হচ্ছেন মিনারার প্রেমিক আমীর ফয়সাল, মো. সাইফুল ইসলাম, মনির গাজী, রাবেয়া বেগম, মজনু মিয়া, মোফাজ্জল হোসেন, হানিফা হোসেন ও ফিরোজ শাহ। আসামিরা সবাই জামিনে আছেন।