নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভাঙচুরের মামলায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সাতকানিয়া থানার একটি ভাঙচুরের মামলায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির শামসুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। শুনানি শেষে পলাতক আসামি শাহজাহান চৌধুরী ও তাঁর সহযোগী আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ২০ জুন অভিযোগপত্রটি আদালতে দাখিল করে সাতকানিয়া থানার পুলিশ।
২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাতকানিয়া এলাকায় একটি গাড়িতে ভাঙচুরের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন শুভাশিস দাস নামের এক ব্যক্তি।