প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামে একটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গরু ও ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদিন অভিযোগ করেন, গত শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। লোকজন ছুটে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি থানা-পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি