নয়টি দোকান ও গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদনগর ময়দার মিল গলি এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি গুদামঘর ও তিনটি মুদির দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ভোর চারটায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের বায়েজিদ, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। ৬টা ৫০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে তিনটি ঝুট কাপড়ের গুদাম, দুটি কাগজের গুদাম ও তিনটি মুদির দোকান পুড়ে গেছে।