নয়টি দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজারে গত শনিবার মধ্যরাতে আগুনে নয়টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার রাত ১২টার দিকে হঠাৎ একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন আরও পাঁচটি মিষ্টির দোকান ও তিনটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দল এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।