নয়টিতে বিরোধী দল, পাঁচটিতে সরকার সমর্থকেরা বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নয়টি এবং সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পাঁচটি আসনে বিজয়ী হয়েছে। আইনজীবীদের কাছ থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলে এ তথ্য উঠে এসেছে। এ তথ্য অনুসারে, সাধারণ সাতটি আসনের চারটি ঐক্য প্যানেল এবং তিনটি আসন সমন্বয় পরিষদ পেয়েছে। আর গ্রুপ আসনের সাতটির মধ্যে পাঁচটি ঐক্য প্যানেল এবং দুটি সমন্বয় পরিষদ পেয়েছে।আইনজীবীদের দেওয়া তথ্যমতে, সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে আইনজীবী আবদুল মতিন খসরু সর্বোচ্চ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটজয়ী হলেন ঐক্য প্যানেলের এম এম মাহবুব উদ্দিন খোকন। সাধারণ আসনে ঐক্য প্যানেল থেকে আইনজীবী এম এম মাহবুব উদ্দিন খোকন, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও সানাউল্লাহ মিয়া জয়ী হয়েছেন। সমন্বয় পরিষদ থেকে জিতেছেন আবদুল মতিন খসরু, সৈয়দ রেজাউর রহমান ও তানিয়া আমীর।তথ্য অনুসারে, গ্রুপ আসনে জয়ী ঐক্য প্যানেলের পাঁচজন হলেন গোলাম মোস্তফা খান (গ্রুপ-এ), মো. কবির চৌধুরী (গ্রুপ-সি), মো. কাইমুল হক (গ্রুপ -ডি), মো. ইসহাক (গ্রুপ-এফ) এবং এ কে এম হাফিজুর রহমান (গ্রুপ-জি)। গ্রুপ আসন পাওয়া সমন্বয় পরিষদের দুজন হচ্ছেন এইচ আর জাহিদ আনোয়ার (গ্রুপ-বি) এবং এম এম মুজিবুর রহমান (গ্রুপ-ই)।গতকাল সন্ধ্যায় বার কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ প্রথম আলোকে বলেন, সারা দেশের সব কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। সব ফল আসার পর তা একত্র করে কেন্দ্রীয়ভাবে আবার গণনার পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তিন-চার দিন সময় লাগবে।১৮ জুলাই সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।