নয়াদিগন্ত ও সমকালের বিরুদ্ধে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারাধীন বিষয়ে বিবৃতি ছাপানোয় আদালত অবমাননার অভিযোগে দৈনিক নয়াদিগন্ত ও সমকাল প্রত্রিকার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। পত্রিকাটি দুটির প্রকাশক এবং সম্পাদকের প্রতি এ রুল দেওয়া হয়েছে।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রুল দেন।

একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানকে আগামী বুধবার সশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

প্রথম আলোর একজন সাংবাদিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির বিষয় নিয়ে একটি বিবৃতি প্রকাশের কারণেই আদালত আজ এ আদেশ দেন।