নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ ১৪২৩। বাংলাদেশ হাইকমিশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।
নয়াদিল্লিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ ১৪২৩। বাংলাদেশ হাইকমিশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

নয়াদিল্লিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪২৩। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বাংলাদেশ হাইকমিশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াদিল্লিতে নিযুক্ত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি বাঙালি সংস্কৃতি ও চেতনার আলোয় উজ্জীবিত হয়ে নতুন দিনের বাংলাদেশ গড়তে এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি পরিবেশন করা হয়। এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাঙালি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি।