নয়াদিল্লিতে ২৬ জুলাই মনমোহন-দীপু মনি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তিন দিনের সফরে ২৫ জুলাই ভারতে যাচ্ছেন। এ সফরকালে ২৬ জুলাই নয়াদিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছেন।ওই কর্মকর্তা টেলিফোনে ইউএনবিকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়সূচি নিশ্চিত করা হয়েছে। ২৬ জুলাই এ বৈঠক হবে।’ তিনি বলেন, দিল্লিতে দীপু মনির অন্যান্য কর্মসূচিও রয়েছে। ইউএনবি।