নয়াপল্টনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশের মসজিদের গলিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। রাত সাড়ে বারোটায় এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল।
ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আটতলা একটি ভবনের নীচতলায় গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি বড় ধরণের কিছু নয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নেভাতে দমকল বাহিনীর পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে।