নয়াপল্টনে ককটেল হামলায় কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সোহেল রানা নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।