নয়াপল্টনে দলীয় কার্যালয়ে খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন গেছেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে জানান, আজ রাতে খালেদা জিয়া দলের নয়াপল্টনের কার্যালয়ে এসেছেন।
বিএনপির একটি সূত্র জানায়, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতেই দলীয় কার্যালয়ে গেছেন খালেদা জিয়া।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের গাড়ীতে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে আটক করেছে পুলিশ।