নয়াপল্টনে দোতলা বাসায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশের মসজিদের গলিতে গতকাল বুধবার রাতে আগুন লাগে। রাত একটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, রাত সাড়ে ১২টায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অফিস থেকে বলা হয়, গ্যাসলাইন থেকে একটি দোতলা বাসায় আগুন লেগে যায়। আগুন নেভাতে দমকল বাহিনীর পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর কাজ করছে। আগুনের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ।