সিটি হার্ট শপিং মলের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিং মলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১০ টার পর এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার প্রথম আলোকে বলেন, সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে। বিপণি বিতানটির দোতলার একটি দোকানে আগুনের সূত্রপাত। বেলা ১০টা ১০ মিনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সার্ভিস সূত্র জানায়, ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান রাসেল শিকদার।