নয়াপল্টনে ১৮ দলের সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দলীয় জোট। রেলের ভাড়াবৃদ্ধি এবং প্রস্তাবিত কোম্পানি আইনে নিয়ন্ত্রণমূলক ধারা সংযুক্ত করে ব্যবসাপ্রতিষ্ঠান দলীয়করণে সরকারি উদ্যোগের প্রতিবাদে এ সমাবেশ। দেশের সব মহানগর, জেলা ও উপজেলা সদরেও একই ধরনের সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে বিএনপি সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জোটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে।