পঁচিশ অ্যাসিডদগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রোববার বিভিন্ন উপজেলার পঁচিশ অ্যাসিডদগ্ধের মধ্যে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলার দাকোপ উপজেলার সর্বোচ্চ ১০ জন, পাইকগাছা উপজেলার পাঁচজন, তেরখাদা উপজেলার তিনজন, ফুলতলা ও রূপসা উপজেলার চারজন এবং কয়রা, ডুমুরিয়া ও দিঘলিয়া উপজেলার তিনজন অ্যাসিডদগ্ধকে অনুদানের চেক দেওয়া হয়। জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল থেকে এ চেক দেওয়া হয়েছে।