পঁাচ জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফৌজদারি মামলা থাকায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুটি ইউপির চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত পৃথক আদেশ গত ৩১ আগস্ট ইউএনও কার্যালয়ে আসে। ইউএনও শাহেদ পারভেজ জানান, বরখাস্ত করা জনপ্রতিনিধিরা হলেন দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তালোড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক সরদার, তালোড়া ইউপির সদস্য রেহান সরকার, গুনাহার ইউপির সদস্য সামছুল হক ও মনোয়ার হোসেন চৌধুরী।