পঁাচ মাসেও শিক্ষিকাকে বহাল করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে সাত মাস পর সাতক্ষীরার সেই শিক্ষিকা ও মানবাধিকার কর্মীর ছবি বিকৃত করে মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পঁাচজনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত সোমবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।তবে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের কার্যনির্বাহী সদস্য আবদুল হামিদের বিরুদ্ধে মামলা করায় বিদ্যালয় কতর্ৃপক্ষ ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে। পরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে ওই শিক্ষিকাকে চাকরিতে বহালের নির্দেশ দেওয়া হলেও বিদ্যালয় কতর্ৃপক্ষ তা এখনো বাস্তবায়ন করেনি।ভুক্তভোগী শিক্ষিকা জানান, ২০১১ সালের ২৩ অক্টোবর সাতক্ষীরা শহরের লাবণী মোড় এলাকায় তঁাকে লাঞ্ছিত করে মুঠোফোন ছিনতাই করে কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় ২৫ অক্টোবর কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের সমীর দে ও পাইকগাছা উপজেলার বঁাকা গ্রামের সুশান্ত করের নামে মামলা করেন। ওই সময় সমীরকে গ্রপ্তোর করা হয়। তবে সুশান্ত পলাতক থাকায় তঁাকে আর গ্রপ্তোর করা সম্ভব হয়নি।সমীর দে জামিনে মুক্তি পাওয়ার পর তঁার বাবা সুভাষ দে এবং তঁাদের প্রতিবেশী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল হামিদ ওই শিক্ষিকাকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিতে থাকেন। শিক্ষিকা গত বছরের ১ মার্চ তঁাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। এতে আরও খেপে গিয়ে আবদুল হামিদের নেতৃত্বে সমীর দে, হীরালাল বিশ্বাস, কার্তিক সরকার, দেবহাটা উপজেলার নাংলা গ্রামের ইয়াসিন আলী মিলে শিক্ষিকার ছবি বিকৃত করে মুঠোফোনে ও ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে গত ২৮ জুন তিনি কালীগঞ্জ থানায় আরেকটি মামলা করেন। পুলিশ আবদুল হামিদ ও কার্তিক সরকারকে গ্রপ্তোর করলেও পরে তঁারা জামিনে মুক্তি পান।শিক্ষিকা আরও জানান, আবদুল হামিদের বিরুদ্ধে মামলা ও তঁাকে গ্রপ্তোরের ঘটনায় এবার বিদ্যালয় কতর্ৃপক্ষ খেপে গিয়ে ১০ সেপ্টেম্বর তঁাকে সাময়িক বরখাস্ত করে।জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার জানান, শিক্ষিকার অভিযোগ নিয়ে সৃষ্ট জটিলতা তদনে্ত ১ সেপ্টেম্বর তিনি ও কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম ওই বিদ্যালয়ে যান। তদনে্ত শিক্ষিকাকে বরখাস্ত করার কারণ যেৌক্তিক প্রমাণিত হয়নি। তা ছাড়া জেলা প্রশাসক মুহম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি ১৯ সেপ্টেম্বর ঘটনার তদন্ত করে। এই তদনে্তও শিক্ষিকাকে বরখাস্ত করার যেৌক্তিকতা প্রমাণিত হয়নি। পরে জেলা প্রশাসক গত ২৩ অক্টোবর শিক্ষিকাকে বরখাস্ত করার আদেশ প্রত্যাহার করতে বিদ্যালয় কতর্ৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত শিক্ষিকাকে তঁার কাজে পুনর্বহাল করা হয়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম লুৎফর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ তদন্ত সম্পন্ন হওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে।