পঙ্কজ সরনের বাসায় শেখ রেহানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে দেখা করেছেন।
ভারতীয় হাইকমিশনারের বাসায় তাঁদের এ বৈঠক হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা আলোচনা করেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ১১ নভেম্বর সকালে পঙ্কজ সরনের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন।