পঙ্কজ সরনের সঙ্গে জয়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে দেখা করেছেন। সকালে পঙ্কজ সরনের বাসায় তাঁরা প্রায় দুই ঘণ্টা কথা বলেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠক সম্পর্কে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। সাংবাদিকদের সঙ্গে আজ মতবিনিময়: আজ বেলা তিনটায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন জয়।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করবেন। তরিকতের সঙ্গে ১৪ দলের বৈঠক: আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা আজ দুপুর ১২টায়। কেন্দ্রীয় ১৪ দল নেতারা আসন্ন নির্বাচন উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন।