পঙ্কজ সরনের সঙ্গে শেখ রেহানার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, হাইকমিশনার পঙ্কজ সরন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, হাইকমিশনার পঙ্কজ সরন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আজ রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনারের বাসায় তাঁদের এ বৈঠকটি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা আলোচনা করেন। তবে শেখ রেহানার সঙ্গে পঙ্কজ সরনের আলোচনার বিষয়বস্তুু সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় গত ১১ নভেম্বর সকালে পঙ্কজ সরনের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন। বৈঠকের পাঁচদিন পর গত ১৬ নভেম্বর সবুজবাগে এক অনুষ্ঠান শেষে ওই আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান ভারতীয় হাইকমিশনার। পঙ্কজ সরন বলেন, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে সজীব ওয়াজেদ অবহিত করতে এসেছিলেন।