পচা ও ফরমালিনযুক্ত মাছ জব্দ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরে পচা ও ফরমালিনযুক্ত ২০০ কেজি কাতল মাছ জব্দ করে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার সকালে জেলা শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে এই অভিযান চালানো হয়। আদালতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই বাজারের রুপালি ফিশ ভাণ্ডারে অভিযান চালিয়ে ২০০ কেজি কাতল মাছ জব্দ করা হয়। মাছগুলো পচা ও ফরমালিনযুক্ত ছিল। আদালতের বিচারক নির্বাহী হাকিম মো. সহিদুল ইসলাম জানান, পচা ও ফরমালিনযুক্ত মাছ বিক্রির জন্য বিশুদ্ধ খাদ্য আইনে ওই মাছ ভাণ্ডারের স্বত্বাধীকারী হারান সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাছ জেলা প্রশাসকের কার্যালয়ে এনে পুড়িয়ে ফেলা হয়।