প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে পচা-বাসি গরুর মাংস বিক্রির অভিযোগে মিজানুর রহমান নামের এক মাংস বিক্রেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পচা মাংস বিক্রির জন্য মিজানকে আটক করার পর জানা যায়, ওই মাংস পচা ছিল না।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি