পচা সেমাই ফেলা হলো নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের চকবাজার, তিতুমীর বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারে অভিযান চালায়। এ সময় বিভিন্ন অপরাধে চারটি চালের আড়ত, তিনটি মুদির দোকান ও একটি বাঁশ-বেতের সামগ্রীর দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পাঁচ মণ পচা সেমাই এবং ফুটপাত দখল করে দোকান করার অপরাধে এক বাঙ্গি বিক্রেতার এক ঝুড়ি বাঙ্গি কুমার নদে ফেলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুর রেজা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে অপর একটি আদালত বিভিন্ন স্থান থেকে চার হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।