পছন্দ ও অপছন্দের কথা প্রকাশ করার সুযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আদর্শ-হীনতা ও কথায় কথায় মিথ্যাচারের সংস্কৃতির কারণে দেশ গভীর সংকটের মুখে পড়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষকে সাহসের সঙ্গে তাদের ভালো লাগা ও খারাপ লাগা এবং পছন্দ ও অপছন্দের কথা নির্দ্বিধায় প্রকাশ করার সুযোগ দিন। ধর্মীয় কর্মকাণ্ডে অন্যায্য হস্তক্ষেপ বন্ধ করুন।’
গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন শাহ আহমদ শফী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্মেলনে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, রাজনীতিতে এখন সত্যের মতো করে মিথ্যার চর্চা চালু হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তিকে নেতৃত্বশূন্য করার পর ক্ষমতাসীন মহল এবার দেশের আলেম সমাজ ও কওমি মাদ্রাসার দিকে নজর দিয়েছে। কথায় কথায় তারা কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও আলেমদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে।