পঞ্চকবির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের কাপুড়িয়াপট্টি পূজামণ্ডপ মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় পঞ্চকবির গান পরিবেশন করা হয়েছে।
নাটোরের শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি দ্বিজেন্দ্র লাল রায়, কবি রজনীকান্ত সেন ও কবি অতুল প্রসাদ সেনের রচিত ও সুরারোপিত গান পরিবেশন করেন শিল্পী জগদানন্দ রায় ও শেখর মণ্ডল। অনুষ্ঠানের মূল বিষয়বস্তুর ওপর আলোচনা করেন অধ্যাপক শেখর কুমার সান্যাল ও স্বামী মহারাজ ঠাকুর।