পঞ্চকবির গান বিকৃত না করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ পঞ্চকবির গান বিকৃত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক। মূল গানের সঙ্গে বিকৃত সুরে মিউজিক ব্যবহার করে নৃত্য পরিবেশন না করারও আহ্বান জানায় তারা।
গত শুক্রবার রাত নয়টায় নগরের উদীচী ভবনে অনুষ্ঠিত বসন্ত উৎসব উদ্যাপন-বিষয়ক আলোচনা সভায় এই দাবি জানায় সংগঠন দুটি।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রায়ই রিমিক্সের নামে রবীন্দ্রনাথ ও নজরুলের গান বিকৃত করে বাজানো হচ্ছে। ক্ষেত্রবিশেষে রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদের গানেও একই মিউজিক ব্যবহার করা হচ্ছে। এটা শুদ্ধ সংস্কৃতিচর্চার ক্ষেত্রে একধরনের আগ্রাসন। এটা বন্ধ হওয়া দরকার। তা না হলে এর ঐতিহ্য হুমকির মুখে পড়বে। এসব বিকৃতির কারণে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের গানের অঙ্গহানি হচ্ছে।