পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফজলে মুকিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্যমতে, ফজলে মুকিম (৪০) দীর্ঘদিন ধরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে অবস্থিত তাঁর ওষুধ বিক্রির দোকান থেকে নেশাজাতীয় বিভিন্ন ইনজেকশন বিক্রি করছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ তাঁর দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে তাঁর প্যান্ট ও শার্টের পকেট থেকে বিভিন্ন ধরনের ইনজেকশনের ১৮টি শিশি জব্দ করা হয়।