পঞ্চগড় মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে গতকাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা সংসদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক। বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ, সাবেক জেলা কমান্ডার এস এম লিয়াকত আলী, সদর উপজেলা কমান্ডার ইসমাঈল হোসেন প্রমুখ। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।