পঞ্চগড়ে অনির্দিষ্টকালের রিকশা-ভ্যান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় শহরে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের রিকশা-ভ্যান ধর্মঘট চলছে। নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত ইজিবাইক ও শহরের বিভিন্ন স্থানে মিনিবাসে যাত্রী ওঠানো-নামানো বন্ধের দাবিতে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট আহ্বান করেছে।
জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা জানান, রিকশা-ভ্যান শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলা প্রশাসক ২০১২ সালের ২৬ ডিসেম্বর নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত ইজিবাইক ও মিনিবাসে যাত্রী ওঠানো-নামানোর স্থান নির্ধারণ করে দেন। কিন্তু দুই বছরেও তা কার্যকর হয়নি।
জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।