পঞ্চগড়ে ঐক্য পরিষদের সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধর্ম যার যার, দেশ সবার’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনয়াতনে অনুষ্ঠিত সমেঞ্চলনে পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নিম চন্দ্র ভৌমিক প্রধান অতিথি ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বিশেষ অতিথি ছিলেন।
সমেঞ্চলন আয়োজক কমিটির আহ্বায়ক মহানন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্র মোহন রায়, সুব্রত চৌধুরী, গণেশ ঘোষ, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চিশতি, পঞ্চগড় পূজা উদ্যাপন কমিটির সভাপতি অর্জুন ভৌমিক, সুবাস চন্দ্র রায় প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আগামীতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।