পঞ্চগড়ে চলছে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, পাগলু ও ব্যাটারিচালিত ভ্যান-রিকশা চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
জেলা মোটর মালিক সমিতি ও যৌথ শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘট ঘোষণা করায় আন্তজেলা ও দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা বলেন, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, পাগলু ও ব্যাটারিচালিত ভ্যান-রিকশা চলাচল বন্ধের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো কেন চলছে তা তাঁদের বোধগম্য নয়। এর আগেও একাধিকবার জেলা পর্যায়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আপেল মাহমুদ বলেন, নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত ভ্যান-রিকশা মহাসড়কে বেপরোয়া চলে। এই কারণে বাস, মিনিবাস, ট্রাক নিয়মিত দুর্ঘটনায় পড়ছে। কোনো সমাধান না পেয়ে তাঁরা মালিক ও শ্রমিক পক্ষ যৌথভাবে এ কর্মসূচি নিয়েছেন। নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত ভ্যান-রিকশা মহাসড়কে চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের এই পরিবহন ধর্মঘট চলবে।