পঞ্চগড়ে চারমাত্রিক সাংস্কৃতিক কর্মপ্রয়াস
পঞ্চগড় থেকে ‘চারমাত্রিক সাংস্কৃতিক কর্মপ্রয়াস’ আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েতের মৃত্তিকা মায়া চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে পাঁচ বছরব্যাপী এর শুভসূচনা করেন এ আন্দোলনের প্রধান গাজী রাকায়েত।
গাজী রাকায়েত মাতৃভাষা, মুক্তিযুদ্ধ, পয়লা বৈশাখ ও সুস্থ ধারার চলচ্চিত্র—এই চারটি মাত্রাকে গুরুত্বসহকারে দেশের মানুষের জীবনপ্রণালিতে বিবেচনার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি জানান, সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের ছবি মৃত্তিকা মায়া প্রতি মাসে একেকটি জেলায় প্রদর্শন করা হবে। সংশ্লিষ্ট জেলার সাংস্কৃতিক অঙ্গনে জড়িতদের নিয়ে চারমাত্রিক সাংস্কৃতিক কর্মপ্রয়াস আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলাই এর লক্ষ্য ও উদ্দেশ্য। কর্মসূচির সঙ্গে আছেন শিল্পী মুস্তাফা মনোয়ার, নাট্যজন মামুনুর রশীদ, চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল বিশ্বাস।
পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ থিয়েটার অনুষ্ঠানের আয়োজন করে। ভূমিজ থিয়েটারের সভাপতি সরকার হায়দার বলেন, ‘মাদক এবং অশ্লীলতা যেভাবে পাগলা ষাঁড়ের মতো আমাদের সবকিছু শেষ করছে’