পঞ্চগড়ে ছিটমহলে ঘর তৈরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বিল পাস হওয়ার খবরে পঞ্চগড়ের ছিটমহলগুলোতে নতুন ঘর তৈরির হিড়িক পড়েছে। গত কয়েক দিনে ৩৬টি ছিটমহলের বিভিন্ন গ্রামে শতাধিক পরিবার বাঁশের খুঁটি ও টিন দিয়ে এসব ঘর তৈরি করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিরাপত্তার অভাবে ছিটমহলের অনেক পরিবারই বাংলাদেশের বিভিন্ন গ্রামে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এসব পরিবারের জমি ও ভিটেবাড়ি ছিটমহলেই ছিল। ছিটমহলগুলো এখন বাংলাদেশ হয়েছে শোনে তারা এখন ফিরে আসছে।
ছিটমহল শান্তি কমিটির মাধ্যমে বিভিন্ন সময় অনেক বাংলাদেশি ছিটমহলে জমি কিনেছিলেন। জমি দখলে রাখার জন্য তাঁরাও এখন ঘর তৈরি করছেন ছিটমহলে।
গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান বলেন, নিরাপত্তার অভাবে অনেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এখন আবার ফিরে আসছে তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কাজ করছি।’