পঞ্চগড়ে জয়িতা সম্মাননা পেলেন ১০ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পঞ্চগড়ের ১০ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম উপস্থিত ছিলেন।
সম্মননাপ্রাপ্ত জয়িতারা হলেন শিক্ষাবিস্তার ও চাকরি ক্ষেত্রে সাফল্য পাওয়ায় আটোয়ারী উপজেলার জোসনা বেগম (৩২), আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকার দুলো বালা (৫৩), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানোর জন্য দেবীগঞ্জের সোনাহার এলাকার অনিতা রানী (৩৫), সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া (৩৭), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় বোদা উপজেলার তেপুখুরিয়া এলাকার কৈকেয়ী রানী (৩৯), তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার কাজল রেখা (২৫), তিরনইহাট এলাকার রাবি বেগম (৩২), সামিনা বেগম (৫৭), সদর উপজেলার ধাক্কামারা এলাকার আকতার বানু (৫৫) এবং সফল জননী হিসেবে দেবীগঞ্জ উপজেলার হোসনে আরা বেগম (৬৭)।