পঞ্চগড়ে দাবা চ্যাম্পিয়ন লিগ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেধাবিকাশে দাবা’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ে যমুনা এলপি গ্যাস দাবা চ্যাম্পিয়ন লিগ শুরু হয়েছে।
বিজনেস মিডিয়ার আয়োজনে তেঁতুলিয়া রোডের বিজনেস মিডিয়া চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান। বিশিষ্ট দাবাড়ু এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম, ময়দানদীঘি ডিগ্রি কলেজের প্রভাষক কুদরত ই খুদা প্রমুখ বক্তৃতা করেন।
লিগ পর্যায়ের এই প্রতিযোগিতায় বাছাই পর্বের ৮ জনসহ মোট ১৬ জন দাবাড়ু অংশ নেন। আয়োজকেরা জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত আটটি খেলার মধ্যে সাতটিতে হিটলার, মজনু, ছবি, লাবু, হিলারি, রেজাউল করিম ও রবিউল ইসলাম জয়লাভ করেন।