পঞ্চগড়ে দাবা লিগের ফাইনাল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে বিজনেজ মিডিয়ার আয়োজনে যমুনা এলপি গ্যাস দাবা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের তেঁতুলিয়া রোডের বিজনেস মিডিয়া চত্বরে গত শনিবার রাতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী উন্নয়ন ব্যাংক মানিক পীর শাখার ব্যবস্থাপক সফিউল হককে হারিয়ে বিজয়ী হন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইনস্টিটিউটের প্রভাষক প্রবীর কুমার সরকার।