পঞ্চগড়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের নয়াদীঘি সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ধর্ষণের অভিযোগে মতিয়ার রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও পুলিশ জানায়, শুক্রবার বেলা তিনটার দিকে মতিয়ার মেয়েটিকে বাড়ি থেকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। পরে কেক খাওয়ার কথা বলে ঘরের মধ্যে নিয়ে যান। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় মতিয়ারের বাড়িতে কেউ ছিল না। মেয়েটিকে ডাক্তাির পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বলেন, ধর্ষণের অভিযোগে মতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।