পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই প্রতিযোগিতা হয়।
গতকাল সকাল ১০টা থেকে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। এতে ৩৫টি ইভেন্টে পাঁচ উপজেলা থেকে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ উল হাসান। অনুষ্ঠানে সৈয়দ জাকির হোসেন, প্রহ্লাদ চন্দ্র বর্মণ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।